1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আইএইচআরসি চট্টগ্রাম মহানগর ছাত্র-যুব বিষয়ক সমন্বয়ক হলেন ইঞ্জি. বোরহান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২.৪৫ পিএম
  • ৫৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, মেধাবী ও দক্ষ ছাত্র-যুব সংগঠক ইঞ্জি. মো. বোরহান উদ্দিনকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) চট্টগ্রাম মহানগর শাখার ছাত্র-যুব বিষয়ক সমন্বয়ক পদে মনোনীত করা হয়েছে।

২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম. এ. হাশেম রাজুর সভাপতিত্বে রাজধানীর লালমাটিয়াস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মো. মিজানুর রহমান, আইএইচআরসি’র নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. সাইফুদ্দিন সালাম মিঠু সহ আইএইচআরসি’র বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইঞ্জি. মো. বোরহান উদ্দিনের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এম. এ. হাশেম রাজু বলেন, ইঞ্জি. বোরহান ছাত্র-যুবদের মানবাধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে তার অগ্রনী ও সাহসী ভূমিকা লক্ষণীয় ছিল। পতিত ফ্যাসিবাদী শাসন আমলে চট্টগ্রাম মহানগরে যে সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সে ঘটনার গুলোর বিচার নিশ্চিতে আইএইচআরসি’র প্রচেষ্টাকে তিনি আরো বেগবান করবেন। তার হাত ধরে আরো বেশি সংখ্যক ছাত্র-যুব মানবাধিকার সুরক্ষায় নিজেদের যুক্ত করবেন বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com