বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কম মূল্যে ফ্যাসিবাদীদের দেয়া কালুরঘাট রেলসেতুর দরপত্র ৪৮ ঘন্টার মধ্যে বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ Time View


নিজস্ব প্রতিবেদকঃ সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে বাস্তবতার চেয়ে অত্যন্ত কম মূল্যে ফ্যাসিবাদের দোসরদের দেয়া চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুর দরপত্র ৪৮ ঘন্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু।

২৪ ডিসেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, চট্টগ্রাম-দোহাজারী শাখা লাইনের কর্ণফুলী নদীর উপরিস্থিত কালুরঘাট রেলসেতু নং-মিডি/১০ এর উপর দিয়ে বিদ্যমান সড়ক পথে যানবাহন (সুনির্দিষ্ট) পারাপারের জন্য রেলওয়ে প্রশাসন কর্তৃক নির্ধারিত হারে মাশুল/ টোল আদায়ের স্বত্ব এক বছরের জন্য হারা প্রদানের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তির নিকট হতে সিলমোহর কৃত খামে গত ০৯/১২/২০২৪ইং তারিখে দাখিলকৃত/ অনুষ্ঠিত দরপত্র বাতিল পূর্বক পুনঃদরপত্র আহবান করতে হবে।

তিনি বলেন, কর্তৃপক্ষের দরপত্র আহবানের প্রেক্ষিতে মাত্র ৯টি দরপত্র জমা হয়। তার মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ‘মাওয়া এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের দর ৫,২০,০০,০০০/- (পাঁচ কোটি বিশ লক্ষ) টাকা দর পাওয়া যায়, যা বর্তমানে বিপুল যানবাহন চলাচলকারী পত্র জমা পড়ে। যা রেলসেতু বিবেচনায় প্রাপ্য দরের চেয়ে অত্যন্ত কম, এতে রেলওয়ে প্রশাসন তথা সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় হতে বঞ্চিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই কম দর গ্রহণ করা কোন অবস্থাতেই দেশের জন্য কাম্য নয়। আওয়ামী সন্ত্রাসীরা পলাতক অবস্থায় দূর থেকে কলকাঠি নাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে অপেক্ষাকৃত কম দরপত্র দাখিল করে। প্রকৃতপক্ষে, আরো অনেক বেশি পরিমাণ দর পাওয়া বাস্তবতা ও সময়ের দাবি। এতে অধিক রাজস্ব আয় থেকে সরকার তথা রেল প্রশাসন বঞ্চিত হবে, যা জনস্বার্থে গ্রহণযোগ্য নয়, বিধায় আহবান কৃত দরপত্র বাতিল পূর্বক পুনঃদরপত্র আহবান করা অতীব জরুরী।

তিনি বলেন, আমরা গত ১৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদিসহ রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবরে আবেদন দাখিলের পরও এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতেই প্রমাণ হয় পতিত ফ্যাসিস্টের শৃঙ্খল এখনো দ্বিগুণ শক্তিশালী। তারা এখনো রাষ্ট্রের সম্পদ বীরদর্পে লুটপাট করে খাচ্ছে। কিন্তু বিপ্লবী ছাত্র—জনতা তাদের সেই প্রচেষ্টা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS