1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরব মহাসড়কে ৫ জন নিহতের ঘটনার মামলায় প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০.২০ পিএম
  • ৭৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান সিএনজি সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনার মামলায় প্রাধান আসামী গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ৷

আজ মঙ্গলবার (১৭ডিসেম্বর) গোপালগঞ্জে তার নিজ বাড়িতে থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত  আসামী কভার্ড ভ্যান চালক অনিক হোসেন (৩২)। সে গোপালগঞ্জের কাশিয়ানী থানার কলসূ ফুকরা এলাকার সুলতান আহমেদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো.সাজু মিঞা।

জানা যায়, সোমবার ( ১৬ ডিসেম্বর)সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৩ নারী ও ২ পুরুষসহ ৫ জন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা জেলার মির্জাপুর ইউনিয়ন এর পিরিজকান্দি এলাকার পরশ আলির ছেলে সিএনজি চালক শাহীন আলম (২৩) ও একই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭)। 

নিহত তিন নারীর মধ্যে আপন দুই বোন। তারা হলেন কুলিয়ারচর উপজেলার জগতচর পশ্চিগ্রাম এলাকার মৃত দুদু মিয়ার মেয়ে ছহুরা খাতুন (৭২) ও হালিমা খাতুন (৬২)। আরেক নারী তাদেরই আত্মীয় ও একই এলাকার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার স্ত্রী শাহানা বেগম (৬০)।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাঝু মিঞা জানান, ১৬ ডিসেম্বর সকালে নরসিংদীর নিলকুটি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। এসময় অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানের ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় আনা হয়। ঘটনার দিন রাতেই নিহত সিএনজি চালক শাহীনের বাবা পরশ আলি বাদী হয়ে দুইটি কাভার্ড ভ্যান চালকের নামে মামলা দায়ের করেন৷ মামলার পর অনিক হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতার প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com