1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন

বিএসএমএমইউতে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে শীর্ষক আলোচনা সভা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০.০৮ পিএম
  • ৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ইং তারিখে  মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। সংস্কার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও মনে করেন বিএনপির এ নেতা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারেরই ফসল।  

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস। সংস্কারের শিক্ষা বিএনপির কাছ থেকেই নিতে হবে। তিনি তাঁর বক্তব্যে সংস্কারের সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপির ৩১ দফা জনগণের মাঝে প্রচার ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নাই।

আলোচনা সভায় ও গণঅভ্যুত্থানের আহতদের মাঝে আর্থিক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম। এছাড়াও আলোচনা সভায় ও আর্থিক প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, ডা. পারভেজ রেজা আকন, ড্যাবের প্রেস এন্ড প্রকাশনা সেক্রেটারি ডা. মোঃ জাফর, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাইফুল আজম রঞ্জু, ড্যাব নেতা ডা. আসম নওরোজ, বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখসহ কেন্দ্রীয় ও বিএসএমএমইউ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com