1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

মওলানা ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকীতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৪.৫১ পিএম
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ী মঞ্চে সকালে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, বাবুল বিশ্বাস, সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমসহ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষেও স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।

সকাল থেকেই ভাসানী সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা শহীদ মিনারে দেশাত্ববোধক গান ও গণসংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com