1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

সাংবিধানিকভাবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে-সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২.৪২ পিএম
  • ৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেছেন, সাংবিধানিকভাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্বীকৃতি দিতে হবে। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর ভূমিকা ছিল। তিনি আরো বলেন, পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর সাথে সাদিকার আন্দোলন থেকে স্বাধীনতার জন্য ২৩ বছর লড়াই করেছেন।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতার স্বপ্নদ্রষ্ঠা, শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও মহাসচিব হামিদা খাতুন সেলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়াল) ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সিলেট জেলার কৃতিসন্তান নাজিম উদ্দিন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানী এদেশের মেহনতি মানুষের জন্য আজীবন লড়াই করেছেন। মওলানা ভাসানী এদেশে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার রাজনৈতিক জীবনী পাঠ্যপুস্তকে ব্যাপকভাবে বিস্তার করতে হবে। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আমাদের দাবি থাকবে মওলানা ভাসানীকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com