শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি জ্বালানি সংকটে পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেন কমল আধা ঘণ্টা বিদায়ী সপ্তাহে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি রাতারাতি পেট্রোল ৪৩%, ডিজেল ৫৫% দাম বৃদ্ধি পাকিস্তানে দেশে হামের তীব্র প্রাদুর্ভাব, ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস এবং কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়া, সিলভা ফার্মার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২২-২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত এবং ৩০ অক্টোবর ২০২৪ তারিখে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কাট্টালি টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন ও ৩০ নভেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS