1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ব্র্যান্ড নিউ ফোটন অ্যাম্বুলেন্স নিয়ে এলো এসিআই মটরস্

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৫.৪২ পিএম
  • ২২১ Time View

এসিআই মটরস্ বাংলাদেশে ফোটন ইন্টারন্যাশনাল থেকে নতুন অ্যাম্বুলেন্স বাজারজাত করা শুরু করেছে। অ্যাম্বুলেন্সটি ফ্যাক্টরিতে সম্পূর্ণ তৈরী ও ফিটিংসসহ আমদানি করা হয়।

রোগী এবং ড্রাইভার উভয়ের আরাম নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্সটিতে অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা স্থানীয়ভাবে মাইক্রোবাস থেকে পরিবর্তন করা অ্যাম্বুলেন্সে পাওয়া যায় না। রোগীদের সহজে পরিচালনার জন্য অ্যাম্বুলেন্সটিতে রয়েছে উঁচু ছাদ, পাশাপাশি চালক ও রোগীর নিরাপত্তার স্বার্থে উভয়ের জন্য রয়েছে আলাদা কেবিন।

রোগীর স্বাচ্ছন্দ্ নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্সটিতে রোগীর কেবিনে রয়েছে ফোল্ডেবল স্ট্রেচার- যা শুধুমাত্র একজন ব্যক্তি সহজেই পরিচালনা করতে পারেন। আরও রয়েছে অতিরিক্ত আরেকটি বহনযোগ্য স্ট্রেচার, সেন্ট্রাল এয়ার কন্ডিশনারের জন্য অল-রাউন্ড ভেন্ট, বিল্ট-ইন অক্সিজেন সিলিন্ডার, ওষুধের জন্য ক্যাবিনেট, প্রাথমিক চিকিৎসা বাক্স, স্যালাইনের জন্য আলাদা চ্যানেল, অ্যাটেনডেন্ট এবং ডাক্তারের জন্য প্রশস্ত আসন ইত্যাদি।

ড্রাইভার কেবিনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উচ্চ প্রযুক্তির ড্যাশবোর্ড, পাওয়ার স্টিয়ারিং, অ্যাডজাস্টেবল সিট, স্বয়ংক্রিয়ভাবে জানালা ও দরজার লক করার ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সাইরেন সহ অডিও-সিস্টেম ইত্যাদি। ড্রাইভার এবং রোগীর নিরাপত্তার জন্য অ্যাম্বুলেন্সটিতে অ্যান্টি-লক ব্রেকিং প্রযুক্তি রয়েছে।

অ্যাম্বুলেন্সটি ইসুজু প্রযুক্তির ২৭৭১ সিসি ডিজেল ইঞ্জিন ব্যবহার করে; যা নিশ্চিত করে অধিক মাইলেজ। এসিআই মটরস্ তাদের দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা প্রদানের নেটওয়ার্ক দ্বারা এই অ্যাম্বুলেন্সটিতে ৬টি বিক্রয়োত্তর সেবা বিনামূল্যে প্রদান করবে এবং মোট ৩ বছর বিক্রয়োত্তর সেবা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com