1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

ফেসবুকে অপ্রচার চালনো দায়ের,বরিশালে ১ যুবকের ৮ বছরের কারাদণ্ড

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৪.৫৫ পিএম
  • ১৬৩ Time View

বরিশাল প্রতিনিধি: ভোলায় আল্লাহ ও মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অশ্ললীন মন্তব্য করে অপ্রচার চালনোর ঘটনায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাপন দাস (২৭) নামে এক যুবককে ৮ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় সাইবার ট্রাইবুনালের বিচারক মো. গোলাম ফারুক রোববার দুপুরে এই মামলার রায় ঘোষণা করেন। এসময় মামলার একমাত্র আসামি বাপন দাস আদালতে উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. ইশতিয়াক আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মামলায় বাপন দাসকে ৩ টি ধারায় কারাদণ্ড দেয়া হয়েছে। সবগুলো ধারার রায় চলবে একই সাথে। রায়ে ৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড, ২৮/১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
২০১৯ সালের ২৫ অক্টোবর বিকেলে ভোলার বোরহান উদ্দীন উপজেলার বাসিন্দা বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) নামে এক তরুণের নিজের ছবি সংবলিত ফেসবুক আইডি থেকে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা.)–কে গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে কয়েকজন ফেসবুক বন্ধুর কাছে মেসেজ বার্তা পাঠানো হয়।

এতে এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর ওইদিন সন্ধ্যার পর বিপ্লব বৈদ্য বোরহানউদ্দিন থানায় তাঁর আইডি হ্যাক হয়েছে-এই মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব বৈদ্যকে আটক করে। জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পটুয়াখালীর মো. ইমন (১৮) ও কামরুল ইসলাম শরিফ (১৮) নামে দুই তরুণকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ২৭ অক্টোবর এ ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিতে চারজন মারা যায়।
এরপর ফেসবুকে এ কটূক্তির ঘটনায় বিপ্লব বৈদ্য, মো. ইমন ও কামরুলসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

বোরহানউদ্দীন থানার তৎকালীন এসআই দেলায়ার হোসেন বাদী হয়ে এই মামলা করেন। পরে ২০২০ সালের ১৭ জানুয়ারি মামলাটি তদন্তভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। এরপর তদন্তভার ন্যাস্ত হয় পিবিআইর বরিশালের পরিদর্শক মাহফুজুর রহমানের ওপর।

তদন্তকালে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এবং জব্দকৃত মুঠোফোন ও অন্যান্য ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী বেরিয়ে আসে এই মামলায় গ্রেপ্তার বিপ্লব বৈদ্য, মো. ইমন (১৮) ও কামরুল ইসলাম শরিফের (১৮) বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। মূলত বিপ্লব বৈদ্যের ফেসবুক আইডি হ্যাক করে যে ফোন থেকে আল্লাহ ও মহানবি সম্পর্কে অপ্রচার চালানো হয়েছিল সেই ফোনটি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চাচুয়া গ্রামের বিকাশ দাসের ছেলে বাপন দাসের (২৫)। এরপর বাপন দাসকে গ্রেপ্তর করে পুলিশ।


জিজ্ঞাসাবাদে বাপন দাস স্বীকার করে বিষয়টি। এরপর তিনি আাদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। মূলত ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আদায়ের জন্য বাপন এটা করে। কিন্তু বিপ্লবের কাছে অর্থ দাবি করে না পাওয়ায় তিনি এই অপপ্রচার চালান।পরে এই মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে বাদ দিয়ে বাপন দাসকে একমাত্র আসামি করে ২০২০ সালের ১ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com