1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

জুলাইয়ের গণঅভ্যূত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে মানবাধিকারের কোন বিকল্প নেই

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.০০ পিএম
  • ৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (YHRIFB) এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা বলেছেন, জুলাইয়ের গণঅভ্যূত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে মানবাধিকারের কোন বিকল্প নেই। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধরা যে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে সেই বাংলাদেশে ফ্যাসিবাদদের কোন জায়গা হবে না। যারা বিভিন্নভাবে ফ্যাসিবাদদের জায়গা দেয়ার চেষ্টা করছেন তাদেরকে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে পরাজিত করবে।

মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করলে গণতন্ত্র বলুন আর ভোটের অধিকার বলুন কোন কিছুই সঠিক নিয়মে চলে না। আইনের শাসন, ন্যায় বিচার ও একজন সু নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত নিজের অবস্থান থেকে অন্যের অধিকারের প্রতি সম্মান দেওয়া। আমরা অনেক সময় নিজের দিকে তাকিয়ে অন্যেকে সম্মান দিতে ভুলে যাই। তখনই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিনি বলেন, আমরা ২০১২ সাল থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার  লক্ষ্যে ফ্যাসিবাদের মধ্যে কথা বলার চেষ্টা করেছি। এখন সময় এসেছে বাংলাদেশকে ঘুরে দাড়ানোর। সেখানে সকল মানবাধিকার কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তিনি জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

১০ই ডিসেম্বর মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (YHRIFB) এর উদ্যোগে “মানবাধিকার লঙ্ঘন: বর্তমান সংকট ও সমাধানের পথে আমাদের ভূমিকা” শীর্ষক সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সমন্বয়ক মোঃ গোলাম কিবরিয়া খান, সংগঠনের সেক্রেটারী এ্যাড. রিয়াজ হোসেন সিদ্দিকী, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ভিপি শহীদ, লায়ন সালাউদ্দিন, আনিসুর রহমান আনিস, আব্দুল কাদের, তরুণ সংঘের ফজলুল হক ও আমানুল্লাহ কবির সহ প্রমুখ।


অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা রাজনীতি করেন তাদের ইশতেহারে স্পষ্টভাবে মানবাধিকারের প্রতিটি ধারা উল্লেখ করতে হবে। ভবিষ্যতে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। তিনি বিজয় দিবসে সকল শহীদদের প্রতি এবং ২৪’র গণঅভ্যূত্থানে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (YHRIFB) এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানার নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com