1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

মানবন্ধনে বক্তারা : পৃথিবীতে মানবাধিকার যেন আজ কথার কথা

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫.৫৬ পিএম
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিন, কাশ্মির, মিয়ানমারসহ সারা বিশ্বে মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে মন্তব্য করে মানবন্ধনে বক্তারা বলেন, পৃথিবীতে মানবাধিকার যেন আজ কথার কথা। ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকারের নিশ্চয়তা দিয়ে ১৯৪৮ সালের এদিনেই গৃহীত হয় ঘোষণাটি। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে যাত্রা শুরু করেছিল, বর্তমানে তা নজিরবিহীন হুমকির মুখে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট নুরুন্নবী উজ্জল, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় জনতা ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম, নির্যাতিত সাংবাদিক নেত্রী সালমা আক্তার প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট নুরুন্নবী উজ্জল বলেন, মানবাধিকারের প্রবক্তারাই চাপিয়ে দিচ্ছে অন্যায় যুদ্ধ। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে মানুষ। এককথায়, এক খন্ড নরককুন্ড হয়ে উঠেছে পৃথিবী। শুধু ক্ষমতার লোভে বিশ্বজুড়ে ধ্বংসলীলায় মেতেছে বিশ্বের রাজনীতিকরা। একদিকে মানবতার বুলি আওড়াচ্ছে, অন্যদিকে মানুষ হত্যার তান্ডব চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি মানবাধিকার হরণ করছে ‘মানবতার রক্ষকরা’ই।


বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সারা বিশ্বেই মানবতা ও মানবাধিকার আজ হুমকির মুখে। সবখানেই অধিকার লঙ্ঘনের মহোৎসব, এক অরাজক পরিস্থিতি। স্বাভাবিকভাবে জীবনধারণের অধিকার হারিয়েছে মানুষ। নেই খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অধিকার। পরিকল্পিতভাবে চালানো হচ্ছে গণহত্যা। নির্বিচারে বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে লাখ লাখ নিরীহ ও নিরপরাধ মানুষকে।


তিনি বলেন, আজ যখন আন্তর্জাতিক মানবাধিকার পালন হচ্ছে বাংলাদেশে তখন দেখা যাচ্ছে সরকারের বাণিজ্য উপদেষ্ঠা তেল সিন্ডিকেটের কাছে জিন্মি হয়ে লিটার প্রতি সোয়াবিন তেলের মুল্য আট টাকা বৃদ্ধি করেছে। এটিও সাধারণ মানুষের গলায় ফাঁসের মত অবস্থা। সাধারণ মানুষের পকেট টাকার বাণিজ্য উপদেষ্টার এই সিদ্ধান্ত চরম মানবাধিকার লঙ্ঘন ছাড়া অন্য কিছুই নয়।


জাতীয় জনতা ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, মানবতা ও মানবাধিকারের বিচারে বর্তমান বিশ্ব এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে দেশে চলছে গণহত্যা আর জাতিগত নিধনযজ্ঞ। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনী ও সংঘবদ্ধ বৌদ্ধ অধিবাসীদের অভিযান এর উৎকৃষ্ট দৃষ্টান্ত। মধ্যপ্রাচ্যে সিরিয়া ও ইয়েমেনে ধুঁকছে মানবতা। ক্ষুধা আর দুর্ভিক্ষের কবলে লাখ লাখ নাগরিক।


সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, মানবাধিকার লংঘনের ঘটনা আজকাল বিশ্বব্যাপী ব্যাপকভাবে ঘটে চলেছে। দেশে দেশে যুগে যুগে ঘটছে মানবাধিকার লংঘনের ঘটনা। সমাজের অবহেলিত, নির্যাতিত, তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর মানবাধিকার লংঘিত হচ্ছে পদে পদে। সচেতন জনগোষ্ঠীরও অনেক সময় মানবাধিকার লংঘিত হচ্ছে। এই অবস্থা বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন, তার চেয়ে অনেক বেশি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com