1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ সভা

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ২.০০ পিএম
  • ৯৬ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় মেহেরবা প্লাজার হল রুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় বক্তাগণ ভারতীয় আধিপত্যের  তীব্র সমালোচনা করে বলেন, ভারত তাদের দোসর হাসিনার মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনেকগুলো অশুভ চুক্তি করিয়ে নিয়েছে। এখন ভারত এই চুক্তিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চাপ প্রয়োগের কৌশল হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের মিথ্যে অপপ্রচার করছে। এর জন্য তারা ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াকে তাদের এই মিথ্যা প্রপাগান্ডা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনরকম ফাঁদে পা দেওয়া যাবে না আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ভারতের এই মিথ্যে অপপ্রচারের জবাব দেব।

সভায়  সর্বসম্মতিক্রমে আগামী ১৫ ই ডিসেম্বর  সকাল ১০ টায় আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে সীমন্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা আদায় ও ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও ভারতীয় দূতাবাসে স্মারকলিপি পেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ নেজামে  ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফ, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, জনজোটের আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী, বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সাংবাদিক আহমেদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের মহাসচিব ডাক্তার মাসুম হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com