1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

তারেক রহমানের মামলা প্রত্যাহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ভোলাবো ইউনিয়ন যুবদলের সমাবেশ 

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫.১৭ পিএম
  • ৯৩ Time View

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার নির্দেশে ভোলাবো ইউনিয়ন  যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ । ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী রেজাউল হক। এতে বক্তব্য রাখেন ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লা মিয়া,ভোলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে দায়ের করা, ফাসিস্ট আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যে তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান  সরকারকে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com