1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৩.১৯ পিএম
  • ৫৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং UNDP এর যৌথ উদ্যোগে অদ্য ৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল ৯:৩০ ঘটিকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা তে “বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির পদ অলংকৃত করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন UNDP, Bangladesh এর Resident Representative, স্টিফান লিলার (Stefan Liller)। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব আশফাকুল ইসলাম সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।


প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তার বক্তব্যে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কেবল একটি প্রশাসনিক লক্ষ্য নয়, বরং বিচার বিভাগের সাথে জড়িত সকলের নৈতিক বাধ্যবাধকতা।

সেমিনারে মাননীয় প্রধান বিচারপতির প্রণীত বিচার বিভাগের রোডম্যাপে নৈতিকতা, দক্ষতা, জনমুখী বিচার ব্যবস্থা ও বিচারকার্যে নিয়োজিত জনবলের পারদর্শিতা বৃদ্ধিতে আলোকপাত করা হয়।


উক্ত সেমিনারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, ডিস্ট্রিক্ট জুডিসিয়ারির বিচারকবৃন্দ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ও আইন কমিশনে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com