1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ২.০৩ পিএম
  • ৫৫ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ০৭-১২-২০২৪ তারিখে বেলা ১০:৩০টায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৪, সমিতির প্রকল্প প্রাঙ্গণ, বি-২ ভবন, বিজয় রাকিন সিটি, প্লট নং ১/২, ব্লক-ডি, সেকশন -১৫, কাফরুল, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভার সভাপতিত্ব করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব এ.টি. আহমেদুল হক চৌধুরী। উক্ত সভায় বিগত ১৭-১২-২০২২ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অর্থ সম্পাদক কর্তৃক পেশকৃত ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ অর্থ বৎসরের আয়-ব্যয় নিরীক্ষা হিসাব উপস্থিত সমিতির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উপরোক্ত সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে সমিতির গঠনতন্ত্রের উপ-বিধির ৮(ঘ) ধারা অনুযায়ী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মিজানুর রহমান-কে আহবায়ক করে সমিতির সদস্যগণের মধ্য হতে ০৭(সাত) সদস্য বিশিষ্ট বিষয় নির্বাচন কমিটি গঠিত হয়। উক্ত বিষয় নির্বাচনী কমিটি সমিতির সদস্যদের মধ্য হতে ১৫ (পনের) সদস্য বিশিষ্ট ২০২৫ এবং ২০২৬ মেয়াদের জন্য একটি নতুন কার্যনির্বাহী পরিষদের নাম প্রস্তাব করলে তা সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সমিতির নবগঠিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫ এবং ২০২৬) এর নেতৃবৃন্দ হলেন সভাপতি জনাব এ.টি. আহমেদুল হক চৌধুরী, সহ-সভাপতি (১) জনাব মোঃ শাহজাহান মিয়া, সহ-সভাপতি (২) জনাব মাহবুব-উল-আলম খাঁন, সাধারণ সম্পাদক জনাব মোঃ মোর্শেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এ.টি.এম. খালেদুজ্জামান, অর্থ সম্পাদক (১) জনাব মোহাম্মদ আজহারুল হক, অর্থ সম্পাদক (২) জনাব রায়হান উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক জনাব মোঃ আবদুল্লাহ-আল-মামুন, প্রচার সম্পাদক জনাব মফিকুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম নাজমা আরেফিন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব আনসার আলী খান, সদস্য (১) জনাব মোঃ আশিকুল হক চৌধুরী, সদস্য (২) জনাব মোঃ আবদুল হাই ও সদস্য (৩) অধ্যাপক ড. আরিফুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com