1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

ভারতের জনগণকে নয়, মোদি সরকারকে আমরা প্রত্যাখ্যান করলাম-এনডিপি

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫.১২ পিএম
  • ১৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা ৫ই ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে বলেন, ১৯৭১ নালে মহান মুক্তিযুদ্ধে বীরগাথা বিজয়ের মাস ডিসেম্বর। সেই মাসেই জাতীয় পতাকার অবমাননা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাংচুরসহ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারত সরকারের উস্কানিমূলক বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জনগণের কাছে আমাদের আহ্বান, আমরা যেমন ফ্যাসিবাদকে বিতারিত করেছি, আপনারাও উগ্রবাদী হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠীকে ক্ষমতা থেকে বিতাড়িত করুন।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, ১৬ বছর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজের অবৈধ ক্ষমতাকে টেকসই করার জন্য গুম, খুন নৈরাজ্যের পথ বেছে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে অতল সাগরে ভাসিয়ে দিয়েছে। ২৪’র গণঅভূত্থানে পরাজিত হয়ে পালিয়ে গেলেও বিভিন্ন জায়গায় তার দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার জন্য নানারকম ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্র ভারতের উগ্রবাদী হিন্দু ও মোদি সরকার জ্বলন্ত আগুনে পেট্রোল ঢেলে দিচ্ছে। আর এক শ্রেণীর ভারতীয় মিডিয়া সেই খবরকে মুখরচর করে তৈরী করে জারিগান গাচ্ছে। আমরা সচেতন রয়েছি। বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং ১৮ কোটি জনগণ আজ ঐক্যবদ্ধ। কোন চক্রান্তেও তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com