1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আজ ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১.৪৬ পিএম
  • ১১৬ Time View

ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য পুনর্নিশ্চিত করার পর আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং সূত্র জানায়, আজ বিকেল ৪টার দিকে এ বৈঠক শুরু হতে পারে।

গতকাল বুধবার অধ্যাপক ইউনূস বলেছেন, কোনো শক্তিই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতি নষ্ট করতে বা জাতিকে কষ্টার্জিত স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারবে না।

রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের সময় সমাপনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, ‘জাতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং এটি অটল থাকবে। কেউ আমাদের ঐক্য ভাঙতে পারবে না বা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না।’

জনগণের মধ্যে ভিন্ন মতামতের উপস্থিতি স্বীকার করে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতির সম্মিলিত ঐক্যের বিষয়ে কোনো বিভেদ নেই।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অধ্যাপক ইউনূস জাতি পুনর্গঠনে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ডেকেছিলেন।’

বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক ভুল তথ্য প্রচারণার বিরুদ্ধে নাগরিক সমাজ, প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সোচ্চার হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com