1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ভারত-মিয়ানমার থেকে দেড় লাখ টন চাল কিনবে সরকার

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৩.৫০ পিএম
  • ৯৪ Time View

৮৯৮ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ভারত ও মিয়ানমার থেকে দেড় লাখ টন সিদ্ধ ও আতপ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন সেদ্ধ চাল রয়েছে।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে পৃথক দুটি প্রস্তাবে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে মিয়ানমারের রাইস ফেডারেশন থেকে এক লাখ টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এ আতপ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি টন চালের দাম পড়বে ৫১৫ ডলার।

২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি টন চালের দাম পড়বে ৪৬৭ দশমিক ৭০ ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com