1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন প্রধান বিচারপতি

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯.২৭ পিএম
  • ১১৮ Time View

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার এ কথা জানান।

তিনি বলেন, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মিথ্যা প্রচার ও মিশনে হামলার পর জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুল আলম।

তিনি বলেন, অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিস ইনফরমেশন ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com