সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিউইয়‌র্কে অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সা‌র্কেল এর ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত   হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

অংশীজনের সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ Time View


নিজস্ব প্রতিবেদকঃ অংশীজনদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে বিচার বিভাগ সংস্কার কমিশন, সম্প্রতি ( রবিবার ) ঢাকার গুলশানের লেকশোর হোটেলে একটি মতবিনিময় সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মাননীয় বিচারপতি জনাব শাহ আবু নাঈম মোমিনুর রহমান, কমিশন প্রধান এবং সাবেক বিচারপ্রতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।


সভায় স্বাগত বক্তব্য দেন কমিশন সদস্য বিচারপতি জনাব মোঃ এমদাদুল হক, কমিশন সদস্য, সাবেক বিচারপতি হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সঞ্চালকের ভ‚মিকায় ছিলেন কমিশন সদস্য জনাব তানিম হোসেইন শাওন, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোট, কমিশন সদস্য ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপণ এবং কমিশন সদস্য জনাব সৈয়দ আমিনুল ইসলাম, প্রাক্তন রেজিস্ট্রার জেনারেল এবং
সাবেক জেলা ও দায়রা জজ।


সভায় বিচারপ্রক্রিয়া সহজীকরণ, মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের ভ‚মিকা, বিচারাঙ্গনকে নারী ও শিশুবান্ধব করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনগত সহায়তা কার্যক্রমকে কার্যকর করা এবং বিচারাঙ্গনে বিচারপ্রার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে মত বিনিময় হয়। অংশীজনরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ এবং সৎ ও যোগ্য পিপি এবং জিপি নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালার প্রস্তাব করেন। এছাড়া মামলার জট নিরসনে উন্নত মামলা
ব্যবস্থাপনা, আদালতে তথ্য প্রযু্িধসঢ়;ক্তর ব্যবহার বৃদ্ধি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন। অংশীজনরা নারী ও শিশু এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য যাতে বিচার ব্যবস্থা সহজগম্য হয় সেরূপ সংস্কারের প্রস্তাব করেন।


মতবিনিময় সভায় জাতীয় মহিলা সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিস ট্রাস্ট, ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, মাদারিপুর লিগ্যাল এইড এসোসিয়েশন, বাংলাদেশ এনভাইরনমেন্টার লইয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, অধিকার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেন্টার ফর পলিসি ডায়ালগ, বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স এসোসিয়েশন, বি-স্কাান, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রূপান্তর, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ, বাংলাদেশ মানবাধিকার
সাংবাদিক ফোরাম, নারীপক্ষ, এসিএলএবি, আইপিডিএস, হিউম্যানিটি ফাউন্ডেশন, ইউএনডিপি, ইউএন ওমেন, ইউএনএইচসিআর, ইউএনওডিসি, সেফটি এনড রাইটস সোসাইটি ইস দি ন্যাশনাল কলসালটেশন, আইওএম, ইত্যাদি।
কমিশন প্রধান বিচারপতি জনাব শাহ আবু নাঈম মোমিনুর রহমান সভায় সমাপণী বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS