1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ১০.১৩ এএম
  • ১৪৫ Time View

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার মধ্যেও দেশ ভালো আছে। অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সহযোগিতা ছিল বলেই দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষ এখন সুরক্ষিত, প্রায় ১৩ কোটি লোক টিকা নিয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে।’

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘বর্তমানে দেশে করোনার সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু আমাদেরকে বেখেয়ালি হওয়া যাবে না। আপনারা জানেন আমাদের আশপাশের দেশে বর্তমানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com