1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

ফিফা বর্ষসেরা তালিকায় জায়গা পেয়েছেন মেসি

  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ২.১৫ পিএম
  • ১৮৬ Time View

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪–এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত ১১ ফুটবলারের মধ্যে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে। তাদের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসিও। 

এ নিয়ে ফিফার দেওয়া ‘দ্য বেস্ট’ পুরস্কারে ৯ বারই মনোনয়ন পেলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। সর্বশেষ দুই বছরসহ মোট তিনবার দ্য বেস্ট জিতেছেন মেসি। তবে ইন্টার মায়ামিতে খেলা আর্জেন্টাইন অধিনায়ক চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকাতেও ছিলেন না।

দ্য বেস্ট পুরস্কারে ‘ফিফা মেন’স প্লেয়ারের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এ ছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।

প্রতিটি পুরস্কারে ভোট দিতে পারবেন ভক্তরা। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার।

মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শক দের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফা ওয়েবসাইটে দেওয়া যাবে ভোট।

বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানসিটির পেপ গার্দিওলা ও লিভারকুসেনের জাবি আলোনসো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com