1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

বুবলীকে ইঙ্গিত করে কী বললেন অপু বিশ্বাস

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৯.০৭ এএম
  • ২৪২ Time View

চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা বহু পুরোনো। যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৈরিতায় রূপ নিয়েছে। গত ২০ নভেম্বর শবনম বুবলীর জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কোন্দলের চিত্র আরও একবার প্রকাশ্যে এসেছে।

বুবলীর জন্মদিনের তিনদিন পর গতকাল রোববার (২৪ নভেম্বর) অপু বিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টোহাসির ইমোজি জুড়ে দেন তিনি। যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

এই পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, অপু হয়তো বুবলীকে উদ্দেশ্য করে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন। যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের।

কারণ ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি।

Advertisement

সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্যও করেন।

সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলীর জন্মদিনে তাকে খোঁচা দিতে গেল অপু বিশ্বাস। যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর পোস্টটিকে ঘিরে নানা ধরনের আলোচনা চলতে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com