1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর নেতৃবৃন্দের মুক্তি দাবি

  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১.৩৭ পিএম
  • ৪৭ Time View


নিজস্ব প্রতিবেদকঃ অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তাফা, সংগঠক মাহবুব আলম চৌধুরী, এডভোকেট জিয়াউর রহমান, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ সহ সারাদেশে ২৪ নভেম্বর রাতে ও ২৫ নভেম্বর সকালে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, যুবশক্তির প্রধান উপদেষ্টা হানিফ বাংলাদেশী, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, বিপ্লবী ছাত্র—জনতার আহ্বায়ক আবু তৈয়ব হাবিলদার, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।

পূর্ব ঘোষিত জাতীয় সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দের আবেদন জানানো হয়েছিল। রাষ্ট্রের আইন ও নিয়ম—কানুন মেনে এই সমাবেশ আয়োজন করা হয়। অথচ সমাবেশের প্রস্তুতিকালে ও সমাবেশে আসার প্রাক্কালে সারাদেশের সাধারণ মানুষের উপর আকস্মিক পুলিশী হামলা চালানো হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজ সোমবার ২৫ নভেম্বর সকালে ঢাকার শাহবাগ, সদরঘাট, যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালীসহ রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ এবং অপরিচিত যুবকরা সমাবেশে আসা নারী, শিশু, বৃদ্ধ সহ সকল বয়সী মানুষদের উপরে হামলা চালায়। আমরা এই হামলার নিন্দা জানাই। বিনা উস্কানিতে হামলাকারীদের বিচারের দাবি জানাই।

দেশবাসী জানেন, দেশ থেকে গত ১৬ বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য একটা কমিশন গঠনের দাবিতে গত ২০২০ সাথে থেকে সারাদেশের জনগণ ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। গত সেপ্টেম্বর মাসে এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ঐদিন ২৫ নভেম্বর ২০২৪ তারিখের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আমরা এই সরকারের বিরুদ্ধে নই। পাচারকৃত অর্থ উদ্ধারে সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা সমর্থন ও স্বাগত জানাই। আমরা এই সরকারের স্পিরিটকে ধারণ করি। সকল গণমাধ্যমকে আমরা সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com