1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কোরিয়ান পপ ভক্তদের জন্য সুখবর

  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯.২৮ এএম
  • ১৮৪ Time View

বিশ্বজুড়ে ছড়িয়ে আছে জনপ্রিয় কোরিয়ান পপ বা কে-পপ গানের ভক্তরা। তাদের জন্য সুখবর নিয়ে আসছে কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা (লালিসা মানোবান)। খুব শিগগিরই প্রকাশিত হচ্ছে তার গানের প্রথম স্টুডিও অ্যালবাম।

অল্টার ইগো’ শিরোনামে প্রথম স্টুডিও অ্যালবামে লিসা নিয়ে আসছেন নতুন সুর আর নতুন ঘরানার গান। নিজের নতুন অ্যালবাম নিয়ে তাই উচ্ছ্বসিত‘ব্ল্যাকপিংক’-র লাস্যময়ী এ গায়িকা।

নতুন অ্যালবামের আগে চলতি বছরের জুনে ‘রকস্টার’ শিরোনামের একটি গান প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছিলেন লিসা। সে গানের জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা কে-পপ’ শিল্পীর পুরস্কার অর্জন করেছিলেন এ গায়িকা।

কোরিয়ার গানের জগতে লিসাই প্রথম কোনো একক কে–পপ শিল্পী, যিনি দুইবার এই বিভাগে পুরস্কার পাওয়ার নজির গড়েছেন। এছাড়া লিসার ঝুলিতে আছে ‘নিউ উইমেন’ গানের জন্য সেরা কোলাবোরেশন এবং ‘বিগেস্ট ফ্যানস’ পুরস্কারও।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’-এ লিসা ছাড়াও রয়েছেন জিসু, জেনি, রোজ নামের সুন্দরী গায়িকারা। তবে তাদের সবাইকে হটিয়ে বরাবরই লিসার গানের সুর, কথা, পরিবেশনা, ব্যক্তিত্ব নজরে পড়ে দর্শকদের। তাই আশা করা হচ্ছে, নতুন অ্যালবামেও চমক দেবেন লিসা।

১৩ বছর বয়স থেকে দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হতে শুরু করেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে যোগ দেন ব্ল্যাকপিংকে। এরপর কেবলই অর্জনের গল্প। সে কারণে লিসার ভক্তদের মাঝে এখনই উন্মাদনা তৈরি হয়েছে নতুন অ্যালবামটি নিয়ে। ভক্তদের শান্ত করতে লিসা জানিয়েছেন, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘অল্টার ইগো’ নামের নতুন অ্যালবামটি।

প্রসঙ্গত, থাই র‌্যাপার ও সংগীতশিল্পী লিসা ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও জনপ্রিয়। তাই ২৭ বছর বয়সী এই তারকার একক অ্যালবামের ম্যাজিক্যাল ছোঁয়া দেখবার অপেক্ষায় প্রহর গুনছেন  ভক্ত ও নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com