1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

শ্রমিকের জীবন-জীবিকা ধ্বংসে আদালতকে ব্যবহার না করার আহ্বান ৫ দলের

  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৩.২৮ পিএম
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সোস্যালিস্ট, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি বীর মুক্তি যোদ্ধা সামছুল হক সরকার সংবাদপত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে প্যাডেল চালিত রিকশা মালিকের এক রীটের প্রেক্ষিতে ঢাকা মহানগরে ব্যাটারি রিকশা চলাচলে হাইকোর্ট এর দেওয়া নিষেধাজ্ঞা পুন:বিবেচনা করা ও মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, ঢাকা মহানগরে বর্তমানে প্রায় ৭/৮ লাখ ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক চলাচল করে। এই পরিবহন বন্ধ হলে প্রায় ১৫ লাখ মানুষ এক ধাক্কায় বেকার হয়ে পড়বে। উচ্চ দ্রব্যমূল্যের এই বাজারে চালক ও তাদের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবন—জীবিকা হুমকির মুখে পড়বে। ফলে এত মানুষকে বেকার করার এই ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে, দমন—নির্যাতনের পরিবর্তে সংগ্রাম পরিষদসহ আন্দোলনকারীদের সাথে বসে আলোচনা করে এই সমস্যার আশু সমাধান করার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ঢাকা মহানগরের প্রধান সড়কগুলোর বাইরে সাধারণ মানুষের বাহন বন্ধ হলে নগরজীবন জটিলতার মধ্যে পড়বে। আদালতকে ব্যবহার করে শ্রমিকের জীবন—জীবিকা ধ্বংস না করা ও   শ্রমিকদেরকে প্রতিপক্ষ না বানানোরও আহ্বান জানান। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, শব্দ অদুষণকারী এ গাড়ির নীতিমালা চুড়ান্ত ও আধুনিকায়ন করে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং গবেষণা করে কতটা যানবাহন চলতে পারে তা নির্ধারণ করে এই সমস্যার স্থায়ী সমাধানেরও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com