মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নারীদের প্রতি মনোভাবেই বোঝা যায় কারা দেশ চালাতে চায়: জামায়াত ইঙ্গিতে তারেক রহমান প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল অনুষ্ঠিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার অনুষ্ঠিত ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পিকেএসএফ-এর মধ্যে ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর ইউরোপের খ্যাতনামা এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলা কিউআর সেবা: যৌথ উদ্যোগে কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক পেশাজীবীদের মধ্যে বেড়েছে প্যাডের চাহিদা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রফেসার ইমেরিটাস হলেন ড. চৌধুরী মাহমুদ হাসান কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী

দুর্বল আরও তিন ব্যাংককে ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৭ Time View

ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় সংকটে থাকা দেশের আরও ৩টি ব্যাংককে ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের স্বল্পমেয়াদি অর্থায়নের চাহিদা মেটাতে এ সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তারল্য সহায়তা দিয়েছে বেসরকারি খাতের ডাচ্ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

এর আগে একই প্রক্রিয়ায় দুর্বল সাত ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। তখন দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি তারল্য সহায়তা পেয়েছিলো।

জানা গেছে, সাতটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক তারল্য পেয়েছে ২ হাজার ৯৫ কোটি টাকা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক ৬টি ব্যাংক থেকে ১ হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে ১ হাজার কোটি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা।’

এছাড়া ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি ও ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। এসব ব্যাংক-কে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।’

গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকে আরও বেশি অর্থ সহায়তা দিতে সবল ব্যাংকগুলোকে আহ্বান জানান তিনি।

এর আগে গত ৬ নভেম্বর অর্থ সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে ৫ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS