বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

মহাখালীতে ট্রেনে পাথর ছুড়ে যাত্রী আহতের ঘটনায় রেলওয়ে পোষ্য সোসাইটির তীব্র নিন্দা, জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে ১৮ নভেম্বর সোমবার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী অতিক্রম করছিল। এ সময় শিক্ষার্থীদের ছোড়া ইট ও পাথরে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে নারী—শিশুসহ অনেকেই গুরুতর জখম ও রক্তাক্ত হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

১৯ নভেম্বর ২০২৪ খ্রি. মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মনিরুজ্জামান মনির বলেন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি প্রত্যেক নাগরিকের নিয়মতান্ত্রিক আন্দোলন—সংগ্রামকে সমর্থন করে। কিন্তু আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদের বিনাশ আমরা সমর্থন করি না। রেল রাষ্ট্রীয় সম্পদ। এর যাত্রীদেরও কোন দোষ ছিল না। কিন্তু তাদেরকে বিনা কারণে রক্তাক্ত হতে হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত তারা আসলেই শিক্ষার্থী নাকি পতিত স্বৈরাচারের দোসর তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে।

তিনি বলেন, অতীতেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রেন, যাত্রী অথবা রেল কর্মচারীদের উপর হামলা হলেও সেই সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এ সকল ঘটনার বন্ধে আমরা বাংলাদেশ রেলওয়েকে আরো কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানাই। পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS