1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

রাজনৈতিক গুরু হিসেবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে: অধ্যক্ষ এম শরিফুল ইসলাম

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম বলেছেন, মওলানা ভাসানীর আদর্শ, সংগ্রাম, ত্যাগ, জুলুম, নির্যাতন আগামীর প্রজন্মের কাছে তুলে ধরে দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে হবে। তিনি ছিলেন এদেশের মজলুম মেহনতি মানুষের আশা ও প্রেরণা। ইতিহাস থেকে মওলানা ভাসানীর অবদান মুছে ফেললেও এদেশর মানুষের মন থেকে তাকে মুঝে ফেলা যাবে না। বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে। এসময় মওলানা ভাসানীর মত একজন ব্যক্তির খুবই প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা মওলানা ভাসানী। তাকে রাজনৈতিক গুরু হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভূক্ত করতে হবে।


উপমহাদেশের অবিসংবাদিত নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল এর উদ্যোগে ১৭ নভেম্বর, রবিবার বিকেলে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তর বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রাজনীতিবিদ শরিয়ত উল্লাহ মাস্টার, আব্দুর রশিদ সরকার, মেকাইল হোসেন খন্দকার, এটি এম জাহাঙ্গীর আলম, মোঃ আনিসুর রহমান, আলহাজ্ব খোকা মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ওয়াহেদ আলী, মোঃ নুরুল ইসলাম, হাফিজ এম এ মুঈদ মুত্তাকীন, শাহ সোলেমান ফকির, ফারুক হোসেন, আবদুর সাত্তার মুন্সি  প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com