সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮০ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৮ নভেম্বর) ডিএসইতে স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।
সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার, গ্লোবাল হেভি, মেঘনা ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply