1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা -লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১০.৩৮ পিএম
  • ১০৯ Time View

লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, একজন পুরুষের কাজের প্রেরণা ও শক্তির উৎস তার প্রিয়তমা। অনুরূপভাবে একজন নারীর সফলতার পেছনেও তার প্রিয়তমা অনুপ্রেরণা ও শক্তি যোগায়। নারী-পুরুষের সফলতার জন্যে পারস্পারিক সহযোগিতা, অকৃত্তিম ভালোবাসা ও ইতিবাচক ভাবনা অপরিহার্য। এসকল গুণাবলি অর্জন, বিকশিত ও প্রসারিত করতে নান্দনিক সাহিত্য চর্চা করা অপরিহার্য।
লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও ‘কবিতা আবৃত্তি সন্ধ্যা প্রিয়তমা’ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে দেশীয় ও নান্দনিক সংস্কৃতি বিকাশ ও প্রসার বাড়াতে হবে। শিশুদেরকে দেশীয় সংস্কৃতির আলোকে ধর্মীয় মূল্যবোধে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ড, মু নজরুল ইসলাম তামিজী, কবি আরিফ মইনুদ্দীন, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, কবি ডঃ শহীদুল্লাহ আনসারী, কবি আসাদ কাজল, কথা সাহিত্যিক কাপ্তান নুর, জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত, কবি মুস্তফা হাবীব, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কথা সাহিত্যিক হালিমা বেগম, অধ্যাপক রেনু আহমেদ, লেখক এস এম সামছুল আলম নিক্সন প্রমুখ। সেরা কবিতার জন্য প্রিয়তমা সম্মাননা পেয়েছেন, কবি ইকবাল হোসেন, কবি বৃষ্টি মিনা, কবি রলি আক্তার, কবি মরিয়ম রহমান ও আবৃত্তি শিল্পী রোখসানা আলী।


অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদেরকে সাথে নিয়ে লেখক উন্নয়ন কেন্দ্রের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিদেরকে সাথে নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com