বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল

আইসিবিকে ৩০০০ কোটি টাকা দিতে গভর্নরকে সরকারের চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

পুঁজিবাজারে উন্নয়ন ও স্থিতিশীলতা আনতে বিনিয়োগের জন্য সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রস্তাবিত ঋণ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদান করেছে ।

বুধবার (১৩ নভেম্বর) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে দেওয়া হয়।

গভর্নরকে দেওয়া চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গ্রহণ করা তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে।

তাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে, বাংলাদেশ ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অনুকূলে ৩ হাজার কোটি টাকা ঋণ এবং ঋণের ওপর অর্জিত বা আরোপিত সুদ অথবা এর (আসল ও সুদ) কোনো অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে।

তবে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের ওপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ মাসের জন্য বলবৎ থাকবে।

সরকারের পক্ষে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ডঃ মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত (আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পত্র নম্বর: ৫৩,০০,০০০০,৪২২,০২,০০১.২৩.৪৪) চিঠিটি গভর্নরকে প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS