1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

ডেঙ্গুতে মারা গেছেন আরও ৮ জন

  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯.০৯ পিএম
  • ১২৫ Time View

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৫০ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৩৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। 

শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুজন বরিশাল বিভাগের ও একজন চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৬১ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রামে ১৬৩ জন, খুলনায় ১১০ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন। 

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com