ইমরান আল মাহমুদ,উখিয়া: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সারাদেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর বরাদ্দে এবার উখিয়া উপজেলার ১শ গৃহহীন পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। যাদেরকে আগামী ২৬ এপ্রিল পানি,বিদ্যুৎ সহ জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,” মুজিববর্ষ উপলক্ষে উখিয়া উপজেলার হলদিয়াপালং, রাজাপালং, জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের ১০০জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমি আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার কোনো পরিবার গৃহহীন ও ভূমিহীন থাকবেনা।”
উল্লেখ্য,গত ৯ এপ্রিল এবারের দফায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।