1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রথম শরিয়াহ তদারকি পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৬.৩১ পিএম
  • ১৪৫ Time View

সম্প্রতি ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট বাজারে এনেছে শরিয়াহ সম্মত প্রথম ওপেন-এন্ড ফান্ড, ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ড। অন্যান্য মিউচ্যুয়াল ফান্ডের সাথে শরিয়াহ সম্মত মিউচ্যুয়াল ফান্ডের অন্যতম একটি পার্থক্য হচ্ছে শরিয়াহ সম্মত ফান্ডের বিনিয়োগ ব্যবস্থাপনা তত্ত্বাবধানের জন্য একটি শরিয়াহ তদারকি পর্ষদ (Shariah Supervisory Board) নিয়োজিত থাকে।

বিজ্ঞ আলেমদের সমন্বয়ে গঠিত এই শরিয়াহ তদারকি পর্ষদ ইসলামী বিনিয়োগ পদ্ধতির আলোকে তাদের অভিমত ও সিদ্ধান্ত প্রদান করে থাকেন।

এরই আলোকে আজ ২০ এপ্রিল ২০২২ ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের হেড অফিস, বুলুস সেন্টার, গুলশান, ঢাকায় ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের প্রথম শরিয়াহ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শরিয়াহ পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ আব্দুর রশিদ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ কে এম সাইফুল ইসলাম খান, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডঃ সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন, সিনিয়র ইমাম খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ।

সভায় ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন জনাব শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনাব এস এম সামিউজ্জামান, পোর্টফোলিও ম্যানেজার। সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন জনাব এটিএম তাহমিদুজ্জামান, এফসিএস, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি।

ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৩৫ কোটি টাকা। বিভিন্ন স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণে গত ৩১ মার্চ ২০২২ তারিখে প্রাথমিক গণপ্রস্তাবের এই ৩৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com