রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

ফার্মা এইডসের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

মঙ্গলবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ টাকা ৬১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ০৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৯ টাকা ৮৯ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS