1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

বেনাপোলে ১৫ স্বর্ণের বার জব্দ, আটক ১

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৪.৪৯ পিএম
  • ৯৯ Time View
বেনাপোল

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বার (এক কেজি ৭৪৯ গ্রাম) জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজনকে আটক করা হয়েছে।

বুধবার ভোরের দিকে পুটখালী গ্রামের ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।

আটক মনিরুল ইসলাম (৩৭) বালুন্ডা গ্রামের বাসিন্দা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com