পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১০ টাকা ৬৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো হয়েছে মাইনাস ১৩ পয়সা যা গত বছরে ছিল মাইনাস ৩০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১ হাজার ২৭২ টাকা ২৮ পয়সা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply