পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু ওয়াং ফুড লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) দুপুর ৩ টার পরিবর্তে ১১ নভেম্বর দুপুর ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply