1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

স্বৈরাচারের দোসর হওয়ায় জাতীয় পার্টির বিচার হওয়া উচিত

  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ২.১২ পিএম
  • ২৩১ Time View

হাতীবান্ধা সংবাদদাতা : দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার দোসর হওয়ায় জাতীয় পার্টির বিচার হওয়া উচিত বলে মন্তব্য  করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। 

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাতীবান্ধা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন ফ্যাসিস্ট সরকারের বিদায়ের  দীর্ঘ ১৭ বছর পরে মুক্ত আবহাওয়ায় আমরা এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। ১৭বছরে যুবদলের অনেক ত্যাগ ও অগ্রনী ভুমিকা রয়েছে। আমাদের নেতা তারেক রহমান বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরিতে বদ্ধপরিকর সে লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। 

আজ দুপুরে হাতীবান্ধা উপজেলা বিএনপি অফিসে এ সভার আয়োজন করেন উপজেলা যুবদল। 

উপজেলা যুবদলের আহব্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল করিম’র সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল আলম বাবুল, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতোয়ার রহমান কিরণ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com