রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ইফাদ অটোসের শেয়ারদর বেড়েছে ২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯৩ Time View

সমাপ্ত সপ্তাহে (২০ অক্টোবর-২৪ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৬৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে ইফাদ অটোসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৪ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৩০ পয়সা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৭৬ শতাংশ। আর ১৫ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে রানার অটো।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স, ফার কেমিক্যাল, ফার ইস্ট নিটিং, পূবালী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS