রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক বিদায়ী সপ্তাহে ডিএসইর টপ গেইনার ইন্টারন্যাশনাল লিজিং আজ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ইজেনারেশন এর চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মাদ শাহজালাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় মোহাম্মদ শাহজালাল সর্বসম্মতিক্রমে ইজেনারেশন পিএলসি’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। কাট্রি ব্রান্ডিং স্পেশালিষ্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্রাটেজিষ্ট হিসেবে পরিচিত মোঃ শাহজালাল, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে ২৫ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন।

চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ প্রসঙ্গে শাহজালাল বলেন, “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি ব্যবহার করে ইজেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। এর মাধ্যমে শুধু কোম্পানির অগ্রগতিই হবে না বরং বাংলাদেশও প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইজেনারেশনের নেতৃত্বের পাশাপাশি মোঃ শাহজালাল জিজিবি, এম/এস জয়নাল আবেদিন এবং এন.এম. এয়ার ইন্টারন্যাশনালের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানও সফলভাবে পরিচালনা করছেন।  যার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে তুলে ধরার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও সরকারি খাতের কার্যক্রমকে ডিজিটাল সলিউশনের মাধ্যমে সহজতর করেছেন।

মোঃ শাহজালাল আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের সাথে সক্রিয় ছিলেন। তিনি ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত সিএইচওজিএম-এর সময় বাংলাদেশ ট্রেড সেন্টার গঠন ও উদ্বোধনের আয়োজন করেন।

তিনি সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের আয়োজন করেন এবং পরবর্তীতে কিরগিজস্তানে ট্রেড সেন্টারের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এর পাশাপাশি তিনি শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত ডালাডা আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে “বাংলাদেশ গ্যালারি” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS