1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা চম্পা সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি: অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে পলাতক

ফের বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১১.৫৯ এএম
  • ১৮৮ Time View

আতঙ্কে দিন কাটছে বলিউডের ভাইজান সালমান খানের। গত সপ্তাহে প্রকাশ্যে খুন হয়েছেন সালমান খানের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি। তারপর থেকে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান। বহু বছরের পুরোনো কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় তাকে আক্রমণ করতে চাইছে লরেন্স বিষ্ণোই ও তার দলবল। এরই মধ্যে ফের বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান।

বাবা সিদ্দিকি যখন গুলিবিদ্ধ হন, তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান খান। নিরাপত্তার খাতিরে হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছিল তাকে। কিন্তু শুটিং বন্ধ করেই সিদ্দিকি পরিবারের পাশে গিয়ে দাঁড়ান সালমান। তবে, তারপর থেকে ফের মন দিয়েছেন শুটিংয়ে। নিয়মিত শুটিং হচ্ছে ‘বিগ বস ১৮’-এর। এবার প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও। সেখানে‘বিগ বস’-এর ঘরে এবার প্রতিযোগী হিসেবে এসেছেন অভিনেত্রী চাহত পাণ্ড্য। তার সঙ্গে কথোপকথনের সময়েই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।

সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাহত কেমন মানুষকে বিয়ে করতে চান, জানতে চেয়েছেন সালমান। অন্য প্রতিযোগীদের নাম করে চাহত তাদের গুণাবলির উল্লেখ করতে শুরু করেন। জানান তিনি কর্ণবীর মিশ্রের মতো মানুষকে চান যিনি নিয়মিত শরীরচর্চা করে নিজের খেয়াল রাখেন। আবার অবিনাশ মিশ্রের মতো একজন তুখোড় নৃত্য শিল্পীকেও চান, ভিভিয়ান ডিসেনার মতো সুন্দর চুলের পুরুষকেও তিনি কামনা করেন। কিন্তু এতগুণ কি আদৌ একজন মানুষের মধ্যে থাকা সম্ভব? এই প্রশ্ন উঠতেই চাহত সরাসরি সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। বলেন, ‘আপনিই বিয়ে করে নিন না আমাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com