রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক বিদায়ী সপ্তাহে ডিএসইর টপ গেইনার ইন্টারন্যাশনাল লিজিং আজ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কখন উঠবে সূর্য

বিগত সরকারের সময়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১২ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বিগত সরকারের সময়ে বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ২২ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।

পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও খুলনা বিভাগীয় সমিতি ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. এ. আর. খান, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ লিবারেল গ্রীন পার্টির সভাপতি কে. সি. মজুমদার (খোকন), জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত, নারী নেত্রী এলিজা রহমান, কেন্দ্রীয় নেতা নকীব হক প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গত ৬ অক্টোবর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান কে জনাব প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। গুরুতর দুর্নীতি অভিযোগ ওঠা এই সচিবকে স্থায়ীভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শুধু ওএসডি করা সঠিক সাজা নয় বলে আমরা মনে করি। শুধু আবু হেনা মোর্শেদ জামান নয় এমন হাজারো উচ্চ পদস্থ কর্মকর্তা—কর্মচারীরা বিগত সরকারের সময়ে দুর্নীতি—লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে এবং বিপ্লবী সরকারের সুফল দেশের সর্বস্তরে পৌঁছে দিতে বিভাগ ওয়ারী উপদেষ্টা নিয়োগ করতে হবে। পাশাপাশি সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলার অন্তর্বর্তীকালীন সরকারের সকল দলের সাথে সংলাপের আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS