রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক বিদায়ী সপ্তাহে ডিএসইর টপ গেইনার ইন্টারন্যাশনাল লিজিং আজ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

আমরা কুঁড়ির বিশ্ব শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শিশুদের কলকাকলী ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১৮ অক্টোবর সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আমরা কুঁড়ির উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ সেন্টারের সভাপতি, লুনা পলিমার ও প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম এস কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা কুঁড়ির উপদেষ্টা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবী ফাতেমা খাতুন, মেসার্স নোমানা এন্টারপ্রাইজের প্রোপাইটর মফিকুল আলম ও অধ্যক্ষ এম এ মান্নান মনির। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও শিশু বক্তা সৈয়দা তাহিয়া আন নূর। অনুষ্ঠানে ৩১জন কন্যা শিশুকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বিকাল ৫টায় প্রেসক্লাবের সম্মুখে শিশু-কিশোরদের একটি র‌্যালির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে আমরা কুঁড়ির পক্ষ থেকে ৪ জনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন গোলাম বারী ইউনুস-ফটো সাংবাদিক, খান আক্তার হোসেন-শিশু সাহিত্যিক, সাকিল মোহাম্মদ সাবির উদ্দীন দীপন-গীটার প্রশিক্ষক, রেজাউল কারিম-সাংবাদিকতায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS