1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগ দাবিতে হাইকোর্টে বিক্ষোভ

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২.২৩ পিএম
  • ১২৮ Time View

আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করছেন।

আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের উদ্দেশে যাচ্ছেন। তবে হাইকোর্ট গেটসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। 

আজ বুধবার বেলা ১১টার দিকে এক পোস্টে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘যখনই শকুনরা স্বাধীনতা খামচে ধরার স্পর্ধা দেখাবে তখনই রাজপথ হবে আমদের ঠিকানা৷ চলে আসুন রাজু ভাস্কর্যের পাদদেশে৷ গন্তব্য হাইকোর্ট৷’

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রিত্ব ও দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সেই স্বৈরশাসকের সমর্থনে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়েছেন কিছু সংখ্যাক আইনজীবী। সাবেক মন্ত্রী ফারুক খানকে রিমান্ড শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময় তারা এই স্লোগান দেন। তারা করতালির সঙ্গে সঙ্গে স্লোগানে বলেন, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ফারুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com