1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮.৪৯ পিএম
  • ১৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ধারাবাহিকভাবে ১৮টি সফল জাতীয় ফার্নিচার মেলা সম্পন্ন করার পর এবার বসছে ১৯তম আসর। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে নিয়ে দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ১৯তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।


মঙ্গলবার (১৫ অক্টোবর) মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, অ্যাডমিনিস্ট্রেটর, এফবিসিসিআই। দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই আয়োজনে অংশ নিচ্ছে হাতিল, আখতার, ওমেগা ফার্নিচার, নাভানা, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্স ফার্নিচারসহ নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠান।


বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত এ মেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, গুলনকশা (হল-০১), পুষ্পগুচ্ছ (হল-০২)-এ ১৯তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৪ এর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা। মেলায় ৩০টি আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল রয়েছে। এতে ফার্নিচারের পাশাপাশি ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও বিক্রি হচ্ছে।


মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ৫০ কোটি ডলারের ফার্নিচারের বাজার রয়েছে। ২০২৫ সালে বিশ্বে ফার্নিচার খাতের বাজার হতে পারে ৬৫ হাজার ৪৬০ কোটি ডলারের। বাংলাদেশ একসময় শতভাগ ফার্নিচার আমদানি করতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও ফার্নিচার রপ্তানি করছে।
সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ খাতে বাংলাদেশ আরও ভাল করতে পারে বক্তারা বলেন। তারা বলেন, দেশে আসবাবপত্র বা ফার্নিচার খাতের বাজার ২৫ হাজার কোটি টাকার। তবে কর কাঠামো পুনর্বিবেচনা, উদ্যোক্তাদের ঋণ সহায়তা, আলাদা ফার্নিচার শিল্পপার্ক প্রতিষ্ঠা, ভ্যাট কাঠামো সহজ করা এবং এই খাতের উদ্যোক্তা ও কর্মীদের দক্ষতা বাড়ানো গেলে আন্তর্জাতিক ফার্নিচার বাজারের একটা বড় অংশ দখলে নিতে পারে বাংলাদেশ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের অ্যাডমিনিস্ট্রেটর মো: হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের বড় একটি সম্ভাবনাময় ক্ষেত্র ফার্নিচার খাত। এই সেক্টরে প্রায় ২৫ লাখ লোক জড়িত। আমরা এই শিল্পের পরিধি আরও বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। এ শিল্প সম্ভাবনাময় রপ্তানি খাত উল্লেখ করে তিনি বলেন, এ খাতে ভ্যাট-ট্যাক্স সহ অন্যান্য জটিলতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।


তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন ফার্নিচারের দাম থাকে সেদিকে নজর রাখবেন। সেলিম এইচ রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, ভাইস-চেয়ারম্যান ও সিইও, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ (ইপিবি) এবং ড. কে এম আখতারুজ্জামান, প্রেসিডেন্ট, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও পরিচালক, এফবিসিসিআই।


আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল, আহ্বায়ক, মেলা কমিটি ও ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি; এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি; মো. ইলিয়াস সরকার, মহাসচিব, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com