1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

সোনার স্মারক মুদ্রার দাম বাড়ল ১০ হাজার টাকা

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৯.৩৮ পিএম
  • ১৫২ Time View

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সোনার দাম। ভালো মানের (২২ ক্যারেট) সোনা প্রতি ভরি এখন এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। এ পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি স্মারক মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন এক লাখ ১৫ হাজার টাকা ছিল।

মাত্র আড়াই মাসের ব্যবধানে স্মারক স্বর্ণ মুদ্রার দাম ফের বাড়ালো বাংলাদেশ ব্যাংক। গত ২৯ আগস্ট ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছিল, যা তার আগে ছিল এক লাখ পাঁচ হাজার টাকা।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হলো।

নতুন এ দাম আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য হবে ১ লাখ ২৫ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com