1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
ঢাকায় নকিুঞ্জতে আইএফআইসি ব্যাংকরে এটএিম বুথরে আনুষ্ঠানকি উদ্বোধন রাসুল (সা.)-এর অবমাননা আর বরদাশত করা হবে না: শাপলা চত্বরের স্মরণসভায় ইনসাফ গার্ড সভাপতি খান রায়হান সিলেট জুড়ে এপ্রিল মাসে সড়কে ঝরল ১৫ প্রাণ ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রাহকরা ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি

মায়ের মৃত্যুতে বাড়ি ফেরার সময় সড়কে ২ বোন নিহত

  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৭.৪০ পিএম
  • ১৩৪ Time View

মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুপুর আক্তার (২৮) এবং তার চাচাত বোন রুনা আক্তার (২৫) নিহত হয়েছেন। তাদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার দক্ষিণ গিদারি মধ্যপাড়া গ্রামে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার সড়ক দুর্ঘটনায় তারা মারা যায়। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুপুর আক্তার দক্ষিণ গিদারি মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও রুনা আক্তার একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। নুপুর আক্তারের স্বামী মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা তিনজন গাজীপুরের পোশাক কারখানায় চাকরি করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে নূপুর আক্তারের মা অসুস্থ ছিলেন। শনিবার (১২ অক্টোবর) রাতে তিনি মারা যান। খবর পেয়ে ভোরে নূপুর আক্তার, তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাত বোন রুনা আক্তার মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় নুপুর ও রুনা ট্রাকচাপায় মারা যান। আসরের নামাজের পর মায়ের সঙ্গে তাদেরও দাফন করা হয়েছে।

গিদারি ইউনিয়নের দক্ষিণ গিদারি গ্রামের ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, মা-মেয়েসহ একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম রাইজিংবিডি-কে বলেন, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছে মোটরসাইকেল রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যায়। এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com