1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

ইউএনডিপি’র পরিবেশ সনদ অর্জন করায় নূর কামালকে নাগরিক সংবর্ধনা

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮.৩৮ পিএম
  • ১৪০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ” এর চেয়ারম্যান ও আরজেএফ’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর কামাল ভিয়েতনামের হ্যানয় সিটিতে জাতিসংঘ পরিচালিত ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩ দিনের সম্মেলন শেষে ইউএনডিপি কমিটির পক্ষ থেকে সার্টিফিকেট অর্জন করায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

১০ অক্টোবর বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের (২য় তলা) জহুর হোসেন চৌধুরী হলে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অবঃ) ডা. এম আজিজুল্লাহ নুরুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, পরিবেশবিদ মোঃ আসাদুর রহমান খান, ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর উপদেষ্টা এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফোরকান, পরিবেশ রক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, বিশ্ব নাগরিক সংগঠন বাংলাদেশ শাখার চেয়ারম্যান প্রীতি সরমান, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য হৃদয় চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর আইসিটি কর্মকর্তা মোঃ সাগর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট খান চমন-ই-এলাহী, ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী। সংবর্ধিত অতিথি নূর কামালকে নিবেদিত কবিতা পাঠ করেন সংগঠনের অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম।

অনুষ্ঠানে ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর আইসিটি কর্মকর্তা মোঃ সাগর ও সাংগনিক সম্পাদক গোলাম কিবরীয়াকে সফল সংগঠক হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠন সঞ্চালনা করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক নিশাত নওরীন শিমু।

বক্তারা বলেন, ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর চেয়ারম্যান যে সনদ অর্জন করেছেন তা শুধু তার ব্যক্তিগত নয়, এ প্রাপ্তি বাংলাদেশের সকলের। তার এ প্রাপ্তি দেশের পরিবেশ আন্দোলনকে আরও বেগবান করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com